নারীকে জোর করে ভিডিও ধারণের অভিযোগ, আত্মগোপনে যুবদল কর্মী

বরিশালের গৌরনদীতে জোর করে এক নারীর ভিডিও ধারণের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল কর্মী তার সহযোগীদের বিরুদ্ধে। ঘটনার ৫৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে আত্মগোপনে রয়েছেন শাহীন মৃধা নামের ওই যুবদল কর্মী।

স্থানীয় একাধিক সূত্রের বরাতে জানা গেছে, প্রায় এক মাস আগে একটি বসতঘর থেকে এক নারী এক যুবককে আটক করেন শাহীন মৃধা তার সহযোগীরা। অভিযোগ রয়েছে, তারা ওই নারীকে যৌন হয়রানির পাশাপাশি জোর করে ভিডিও ধারণ করেন। শুক্রবার সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

গৌরনদী উপজেলা যুবদলের সদস্যসচিব মনির হোসেন আকন শাহীন মৃধার দলের সক্রিয় কর্মী হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাটি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত জানার চেষ্টা করা হবে। কোন প্রেক্ষাপটে ভিডিওটি ধারণ করা হয়েছিল, তাও খতিয়ে দেখা হবে। অভিযোগের সত্যতা মিললে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

অভিযোগের বিষয়ে জানতে শাহীন মৃধার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ বন্ধ পাওয়া যায়। স্থানীয় সূত্র জানিয়েছে, তিনি আত্মগোপনে আছেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল শনিবার রাতে জানান, ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আইনজীবীদের ভাষ্যমতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ধরনের ভিডিও ছড়িয়ে পড়লে ভুক্তভোগী সামাজিক মানসিকভাবে মারাত্মক ক্ষতির শিকার হন। প্রসঙ্গে বরিশাল চিফ মেট্রোপলিটন আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) হাফিজ উদ্দিন আহমেদ বাবলু জানান, এটি সাইবার নিরাপত্তা আইনে একটি গুরুতর জামিন অযোগ্য অপরাধ।