ইতালির রাজধানী রোমে ২৫৯ জন যাত্রী নিয়ে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি অবশেষে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণ করেছে।
রবিবার (৯ আগস্ট) দুপুর ১২টা ২৪ মিনিটে ফ্লাইটটি অবতরণ করে।
এর আগে বৃহস্পতিবার কানাডার টরন্টো থেকে বিমানের বিজি ৩০৬ ফ্লাইটটি ২৫৯ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে।
বিমান কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, টরন্টো-রোম-ঢাকা রুটের বিজি ৩০৬ ফ্লাইট পরিচালনার সময় রোমের ফিউমিচিনো বিমানবন্দরে উড়োজাহাজটিতে অপ্রত্যাশিত একটি কারিগরি ত্রুটি ধরা পড়ে।
যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে উড়োজাহাজটির প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ত্রুটি সারানোর কাজ চলছে। ত্রুটি সম্পূর্ণভাবে সমাধান এবং নিরাপত্তা পরীক্ষা শেষ হওয়ার পরই উড়োজাহাজটি রোম থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে। একই উড়োজাহাজ দিয়ে পরিচালিত হওয়ায় বিজি ৩০৬ ফ্লাইটের সময়সূচিতেও এর প্রভাব পড়েছে।