ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৭৫৬  

গত একদিনে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৭৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। 

চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়ালো ২০ হাজার ৮২৭ জনে। এ সময়ের মধ্যে প্রাণ গেছে ৬১ জনের। 

মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ১১০ জন ও দক্ষিণ সিটির হাসপাতালে ১০৬ জন ভর্তি হন। আর ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ১৫৮ জন ভর্তি হয়েছেন। 

অপরদিকে বরিশাল বিভাগের হাসপাতালে ৮০ জন, চট্টগ্রাম বিভাগে ৮৯ জন, খুলনায় ১০১ জন ও ময়মনসিংহে ২৭ জন, রাজশাহীতে ৬৩, রংপুরে ১৭ এবং সিলেটে ৫ জন হাসপাতালে ভর্তি হন। 

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে।