গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে অবরোধ

জামালপুরে চাহিদামাফিক গ্যাসের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৮টার দিকে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কে ছোট-বড় ও দূরপাল্লার যান চলাচল বন্ধ হয়ে যায়।

ভাড়ায় চালিত সিএনজি চালকদের ভাষ্য, প্রতিদিন ৪শ থেকে ৫শ টাকার গ্যাসের চাহিদা থাকে। তবে ৮০ থেকে ১০০টাকার বেশি গ্যাস নিতে পারছে না। এরজন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে, আবার ১১ থেকে ১২ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর।

জাবেদ ফিলিং স্টেশনের ব্যবস্থাপক পরিচালক আতিকুল রহমান বাবর জানান, এখানে আমাদের কোনো গাফিলতি নেই। আমাদের এখানে গ্যাস সরবরাহ নেই। চালকদের দেবো কী করে? যতখন গ্যাস সরবরাহ থাকে ততক্ষণ দিচ্ছি। এখন সরবরাহ নেই তাই গ্যাস দেওয়া বন্ধ আছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) নাজমুল জান্নাত শাহকে বলেন, “আমরা ঘটনাস্থলে এসেছি। আপনারা দেখছেন আমরা তাদের সঙ্গে কথা বলে বুঝানোর চেষ্টা করছি।”