রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের পাশে একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তেজগাঁও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় “ডম ইনো প্রপার্টিজ লিমিটেড” এর একটি ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, মগবাজারে বিশাল সেন্টারের পাশে একটি ভবনে আগুন লাগার সংবাদ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে ঘটনাস্থল সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য তাদের কাছে আসেনি। ঘটনাস্থলে থাকা দল শুধু ধোঁয়া দেখতে পাওয়ার তথ্য জানিয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ পর্যন্ত কোনো হতাহতের সংবাদও পাওয়া যায়নি।