Thursday, August 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাজধানীর শ্যামলীতে বসতঘরে আগুন

এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি 

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৫:১৭ পিএম

রাজধানীর শ্যামলীতে কয়েকটি বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে টানা ৪৬ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৩টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইনস্পেক্টর আনোয়ারুল ইসলাম জানান, শ্যামলীর ৩ নম্বর রোড এলাকায় কয়েকটি টিনশেড ঘরে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট বিকেল ৩টা ৩০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কার্যক্রম শুরু করে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে দুটি ইউনিটই কাজ করেছে, সেখানে অতিরিক্ত কোনো ইউনিটের প্রয়োজন হয়নি। ফায়ার সার্ভিসের সদস্যদের চেষ্টায় বিকেল ৪টা ১৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস।

   

About

Popular Links

x