নিখোঁজের ২৭ দিন পর যুবকের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ২

গাজীপুরের পশ্চিম জয়দেবপুর থেকে নিখোঁজ হওয়ার ২৭ দিন পর সৌরভ আহমেদ (২০) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনায় সরাসরি জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাদারীপুরের রাজৈর থেকে উদ্ধার করা হয়েছে নিহতের কঙ্কালের অংশবিশেষ পরিধেয় বস্ত্র।

গ্রেপ্তারকৃতরা হলেন রবিউল ইসলাম শাহিন। পুলিশ জানিয়েছে, তারা আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, হত্যাকাণ্ডে আরও দুজন জড়িত রয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের ভাষ্যমতে, গত আগস্ট পশ্চিম জয়দেবপুর এলাকা থেকে নিখোঁজ হন সৌরভ। ঘটনায় তার মা মোছা. কাকলী বেগম সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির তদন্তভার পাওয়া এসআই দীপঙ্কর দত্ত অনুসন্ধানে বেশ কিছু রহস্যজনক তথ্যের হদিস পান। এরপর ওসি আমিনুল ইসলাম ইন্সপেক্টর (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে একাধিক টিম মাঠে নেমে তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ এবং পারিবারিক বিরোধ সংক্রান্ত বিভিন্ন সূত্র যাচাই করে শনাক্ত করা হয় সৌরভের সর্বশেষ অবস্থান। এরপর তার মা বাদী হয়ে হত্যার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে মামলা দায়ের করেন।

তদন্তের ধারাবাহিকতায় পুলিশ টেকেরহাট সাতক্ষীরায় অভিযান চালিয়ে প্রথমে প্রধান আসামি রবিউল ইসলামকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে অংশ নেওয়া শাহিনকে রাজৈরের টেকেরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।