Friday, September 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাজধানীতে হানি ট্র্যাপের ভয়ংকর ফাঁদ, নারীসহ ৪ জনকে গ্রেপ্তার

গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন প্রাপ্তবয়স্ক ও একজন শিশু

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ এএম

রাজধানীর মিরপুরে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে এক ট্রাভেল এজেন্সির মালিকের আপত্তিকর ছবি ভিডিও ধারণ করে পাঁচ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন প্রাপ্তবয়স্ক একজন শিশু।

গ্রেপ্তার হওয়া প্রাপ্তবয়স্করা হলেন সোহানা (৩৫), সুমন (৪০) ছাব্বির আহম্মেদ (৩৫) ঘটনায় জড়িত থাকার অভিযোগে একটি শিশুকেও হেফাজতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ( সেপ্টেম্বর) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন সাংবাদিকদের তথ্য জানান।

তিনি বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা পরিকল্পিতভাবে হানি ট্র্যাপের মাধ্যমে ওই ট্রাভেল এজেন্সি মালিককে ফাঁদে ফেলেন। পরে তার আপত্তিকর ছবি ভিডিও ধারণ করে সেগুলো পরিবারের সদস্যদের দেখিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করা হয়। এভাবে তার কাছ থেকে মোট পাঁচ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি।“

তিনি আরও জানান, গত ৩১ আগস্ট পাসপোর্ট ওমরাহ সংক্রান্ত কাগজপত্র দেওয়ার কথা বলে ভুক্তভোগীকে আহম্মেদনগর এলাকার একটি বাসায় ডেকে নেওয়া হয়। সেখানে সোহানা কৌশলে তাকে শয়নকক্ষে নিয়ে যান, এরপর বাকিরা কক্ষে ঢুকে তাকে মারধর করে আপত্তিকর ছবি ভিডিও ধারণ করেন। পরে এসব প্রকাশের ভয় দেখিয়ে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

উপ-পুলিশ কমিশনার জানান, অভিযোগ অনুযায়ী ভুক্তভোগীর কাছ থেকে নগদ দুই লাখ ৯০ হাজার টাকা এবং বিকাশ-নগদ হিসাবের মাধ্যমে আরও দুই লাখ ১০ হাজার টাকা মিলিয়ে মোট পাঁচ লাখ টাকা আদায় করা হয়।

তিনি বলেন, “বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে আহম্মেদনগর এলাকার নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সময় সোহানার কাছ থেকে নগদ ২১ হাজার ৫০০ টাকা আইএফআইসি ব্যাংকের দুটি হিসাবের ডিপোজিট স্লিপ, ছাব্বির আহম্মেদের কাছ থেকে একটি ইনফিনিক্স স্মার্টফোন একটি আইফোন ১১ প্রো ম্যাক্স, এবং শিশুটির কাছ থেকে একটি ইনফিনিক্স স্মার্টফোন জব্দ করা হয়েছে।“

ডিএমপির এই কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রাথমিকভাবে ধরনের অপরাধে জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তারা দীর্ঘদিন ধরে একই কায়দায় ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে।

   

About

Popular Links

x