খুলনার টাইগার গার্ডেন হোটেলের একটি কক্ষে এসি বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কক্ষটির সব মালামাল পুড়ে গেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) হোটেলটির ফ্রন্ট ডেস্ক থেকে মৃদুল নামে এক ব্যক্তি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৫ম তলায় ৫০২ নম্বর কক্ষের এসি বিস্ফোরণ ঘটে আগুনের সূত্রপাত হয়। এ কক্ষে ২ জন ছিলেন। আগুন দেখে তারা কক্ষ থেকে বেরিয়ে আসেন। আগুনে পুরো কক্ষ মালামাল পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনা বিভাগের ডিডি মাসুদ সরদার বলেন, “খবর পেয়ে সকাল ৯ টা ৯ মিনিটে আমরা গাড়ি নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। ২০ মিনিটের মধ্যে আগুন সম্পূর্ণ নিভানো হয়। আগুনে কক্ষটির সব মালামাল পুড়ে গেছে।”