Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

গাজীপুরে গোডাউনে আগুন, ছড়িয়ে পড়লো বসতবাড়িতেও

ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও এ ঘটনায় কেউ হতাহত হয়নি

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ এএম

গাজীপুরের কালিয়াকৈরে মধ্যরাতে আগুনে দুটি ভাঙারি গোডাউন ও একটি বসতবাড়ির পাঁচটি কক্ষ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী।

তিনি জানান, শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মুরাদপুর গ্রামের একটি ভাঙারি গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের আরেকটি গোডাউন ও একটি বসতবাড়িতে ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, “আগুনে গোডাউনের মালামালসহ বসতবাড়ির পাঁচটি কক্ষ পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহত হয়নি।”

প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

   

About

Popular Links

x