বিয়ের এক মাসের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনার কয়রায় বিয়ের মাত্র এক মাস এক দিনের মাথায় শ্বশুরবাড়িতে মো. খালিদ হাসান (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ( সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোবরা গ্রামে ঘটনা ঘটে। নিহত খালিদ হাসান কয়রা সদর ইউনিয়নের নম্বর কয়রা গ্রামের বাসিন্দা।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক মাস এক দিন আগে গোবরা গ্রামের তৈয়ব আলীর মেয়ে সানজিদা খাতুনের সঙ্গে খালিদ হাসানের বিয়ে হয়। শুক্রবার রাতে স্ত্রীকে নিয়ে তিনি শ্বশুরবাড়িতে ছিলেন।

রাত সাড়ে ১০টার দিকে খালিদের স্ত্রী সানজিদা দেখতে পান, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। পরে জানালা দিয়ে উঁকি দিয়ে তিনি স্বামীকে শোবার ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে খালিদকে উদ্ধার করেন।

পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলে পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কয়রা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় শনিবার বেলা ১১টার দিকে নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করেছেন।

তবে কী কারণে খালিদ আত্মহত্যা করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।