আবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কত

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। স্বর্ণের এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এ নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, প্রতি ভরি ২,১৫৮ টাকা পর্যন্ত কমানোয় ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২,৩০, ৭৭২ টাকা। যা গতকাল ছিল ২,৩২,৯৩০ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২,২০,৩৯১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে ১,৮৯,২৪৮ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ১,৫৪,২৫৬ টাকা।

দাম সঙ্গে কমেছে রুপারও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪,৪৯১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪,৩১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩,৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২,৭৯৯ টাকা।