অক্টোবরের প্রথম সপ্তাহেই আসছে রূপপুরের ইউরেনিয়াম

রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের আবার ইউরেনিয়াম আনা শুরু হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে এই ইউনিটের সব জ্বালানি সরবরাহ সম্পন্ন হবে। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন ‘রোসাটম’।

তাদের দেওয়া তথ্যমতে, আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে নতুন সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে, গত ২৪ সেপ্টেম্বর ইউরেনিয়ামের প্রথম চালানটি দেশে আসার কথা ছিল। সব প্রস্তুতি থাকার পরও পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না ইউরেনিয়ামের একটি চালান নির্ধারিত সময়ে দেশে আনা যায়নি। 

জানা যায়, প্রথম ইউনিটে এক বছর পর রিফুয়েলিংয়ের জন্য ৪৮টি ফুয়েল অ্যাসেমব্লি দুটি ফ্লাইটে আনার পরিকল্পনা ছিল। রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে এসব চালান আসবে বলেও জানা যায়। 

রোসাটম এখন জানিয়েছে, অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে চুক্তি ও প্রকল্পের সময়সূচি অনুযায়ী কয়েকটি ফ্লাইটে পুরো জ্বালানি সরবরাহ করা হবে।
আকাশসীমা ব্যবহারের অনুমতি নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই বলেও জানান হুমায়ুন কবির।