Sunday, August 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

রূপপুরে কর্মরত সেনা সদস্যের মরদেহ উদ্ধার

তিনি প্রায় এক দশক বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ১০:০২ এএম

পাবনার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত সজীব মোল্লা (২৯) নামে এক সেনাসদস্য আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় পাকশী পেপার মিল এলাকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সেনা ব্যারাকের সরকারি কোয়ার্টারের স্নিগ্ধা বিল্ডিংয়ের তৃতীয় তলায় নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সজীব মোল্লা মানিকগঞ্জের ঘিওর উপজেলার স্থায়ী বাসিন্দা। তিনি প্রায় এক দশক বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ডিউটি শেষে সজীব নিজ কোয়ার্টারে ফিরে কক্ষের দরজা বন্ধ করে ভেতরে অবস্থান করছিলেন। একপর্যায়ে তিনি সিলিং ফ্যানের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেন। বিষয়টি বুঝতে পেরে তার সহকর্মী ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।

রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইয়াদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত সেনাসদস্যের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে করে মরদেহ ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

সেনাসদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, “মরদেহ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরন করা হবে।”

   

About

Popular Links

x