Wednesday, September 30, 2026

সেকশন

English
Dhaka Tribune

পাবনায় শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১১

পরে স্থানীয়রা শিয়ালটিকে ধরে পিটিয়ে মেরে ফেলেন

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পিএম

পাবনার সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একের পর এক মানুষকে কামড় দিয়েছে একটি শিয়াল। এতে নারী ও শিশুসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। পরে স্থানীয়রা শিয়ালটিকে ধরে পিটিয়ে মেরে ফেলেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে সাঁথিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শালঘর মহল্লা এবং গৌরীগ্রাম ইউনিয়নের সাতবিলা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শালঘর মহল্লার রফিকের বাড়ির পাশের পুকুরপাড়ে বাঁধা একটি ছাগলকে কামড়াতে শুরু করে শিয়ালটি। পরে সেটি লোকালয়ে ঢুকে বিভিন্ন বাড়ির আশপাশে ঘোরাঘুরি করতে থাকে। সামনে যাকে পেয়েছে, তাকেই তাড়া করে কামড় দিয়েছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শিয়ালের কামড়ে শালঘর মহল্লায় জুবাইদা, মালা খাতুন, আলেয়া, ওয়াজ আলী, শাহিদা ও সোনিয়া আহত হন। পরে সাতবিলা এলাকায় দিনহা, লাকি, বায়জিদ, রেহেনা ও সামসুর শিয়ালের আক্রমণের শিকার হন।

পরে স্থানীয়রা একজোট হয়ে একটি ঝোপের মধ্যে শিয়ালটিকে দেখতে পান। তারা সেটিকে ঘিরে ফেলেন। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে স্থানীয়রা শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলেন।

আহতদের উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাফুজ জানান, আহতদের জলাতঙ্ক প্রতিরোধে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং ভ্যাকসিন দেওয়া হয়েছে।

   

About

Popular Links

x