সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৯৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হাম সন্দেহে ৮৩১ জন রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে নিশ্চিত হামে মৃত্যুর তথ্য দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে ঢাকা ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। নতুন শনাক্ত ৯৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫৫, সিলেটে ২৫, চট্টগ্রামে ১২ ও রংপুরে দুজন রয়েছেন।
চলতি বছরের গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৪২৪ জনে। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৬ হাজার ৬০ জন। সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে ১ হাজার ২৩৮ জনের। নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ১০৫ জনের।
এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৮ হাজার ৪৬৬ জন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ২ লাখ ১৯ হাজার ৭১৮ জন।



