নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার

রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ঘটনায় মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে (অবসরপ্রাপ্ত) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে রমনা থানার সেগুনবাগিচার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, “ডিবির গুলশান বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করেছে।”

জানা গেছে, নিউ গিনি প্রপার্টিজে হামলার ঘটনায় ক্যান্টনমেন্ট থানার মামলায় আসামির তালিকায় গোলাম মহিউদ্দিন চৌধুরীর নাম ৪ নম্বরে রয়েছে ।

এর আগে, ২৭ সেপ্টেম্বর করা ওই মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৩৮০, ৪২৭, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এর আগে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলার অন্যতম আসামি মিজানুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এছাড়া আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে ক্যান্টনমেন্ট পুলিশ ও ডিবি।

প্রসঙ্গত, আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাট চালানো হয় ।