রাজধানীর মোহাম্মদপুরের সেন্ট পল স্কুল অ্যান্ড চার্চ থেকে প্রায় ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টা চুরির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন তুহিন ও বাদশা।
শনিবার (৩ অক্টোবর) দিবাগত মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ ।
ওসি আব্দুল হামিদ জানান, গির্জার ঘণ্টা চুরির ঘটনায় চোরেরা রিকশায় করে ঘণ্টাটি নিয়ে যাওয়ার সময় সিসিটিভি ফুটেজে তাদের শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে এ ঘটনায় তুহিন ও বাদশাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের আগে একই ক্যামেরার ফুটেজের সহায়তায় চুরি যাওয়া প্রায় ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টাটি পরিত্যক্ত অবস্থায় অক্ষত উদ্ধার করা হয়।