১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে তিনদিন সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর দেশব্যাপী এই ছুটি পালিত হবে। 

এর আগে, শনিবার (১৭ অক্টোবর) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস অন্যান্য স্বাভাবিক কার্যদিবসের মতোই খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি-৬ শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। 

এতে বলা হয়েছে, আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আগামী ২০ হতে ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) ছুটি থাকবে।

আগামী ১৭ অক্টোবর (শনিবার) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসসমূহ খোলা থাকবে।

প্রজ্ঞাপনে বিদ্যুৎ,পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবাসহ জরুরি পরিষেবা সংশ্লিষ্টরা এ এই ছুটির আওতার বাইরে থাকবেন বলেও উল্লেখ করা হয়েছে।

এছাড়া, ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে বলেও এ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।