Wednesday, October 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

রামেবির উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

মঙ্গলবার রাতে রাজপাড়া থানায় এই অভিযোগ দায়ের করেন রামেবির উপাচার্যের ব্যক্তিগত সহকারী

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পিএম

‎রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক মো. জাওয়াদুল হকের কার্যালয়ে ঢুকে তাকে হেনস্তা ও জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আব্দুস সালাম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে রাজপাড়া থানায় এই অভিযোগ দায়ের করেন রামেবির সেকশন অফিসার ও উপাচার্যের ব্যক্তিগত সহকারী নাজমুল হোসাইন।

বেশ কিছু সংবাদমাধ্যমে আব্দুস সালামকে রাজনৈতিক দলের কর্মী হিসেবে উল্লেখ করা হলেও, এ তথ্যের সত্যতা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। 

মামলার বিষয়টি বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নিশ্চিত করে আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমান জানান, রামেবির কর্মকর্তারা থানায় এসে অভিযোগ দিয়েছেন। অভিযোগটি গ্রহণ করা হয়েছে। মামলায় ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।  

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “আব্দুস সামাদকে সিটিটিভি পর্যবেক্ষণ করে নিশ্চিত হয়ে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দুপুরে আদালতে পাঠানো হবে।”

উপাচার্য অধ্যাপক মো. জাওয়াদুল হক বলেন, “রাজনৈতিক মদদপুষ্ট স্থানীয় ঠিকাদার ও বহিরাগত কিছু লোক হঠাৎ জোর করে আমার কার্যালয়ে ঢুকে পড়ে। স্থানীয় ঠিকাদারদের বদলে ঢাকার ঠিকাদারদের কাজ দেওয়া হচ্ছে এমন অভিযোগ তুলে তারা আমাকে ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে স্লোগান  দিতে থাকে। একপর্যায়ে তারা জোর করে একটি পদত্যাগপত্রে আমার সই নেয়। এরপর আমাকে বের করে দিয়ে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।”

   

About

Popular Links

x