ঢাকা থেকে রিয়াদগামী ৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৩ হাজারেরও বেশি যাত্রী

সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর বাংলাদেশ বিমানসহ চারটি এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) থেকে সোমবার (১২ অক্টোবর) সকাল পর্যন্ত মোট ৯ টি ফ্লাইট বাতিল করা হয় বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে। 

ফলে ভোগান্তিতে পড়েছেন ৩ হাজারেরও বেশি যাত্রী।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২ টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১ টি, সৌদিয়ার ৩ টি এবং রিয়াদ এয়ারের ৩ টি ফ্লাইট। এসব ফ্লাইটের মোট ৩০১২ জন যাত্রী ছিল।

এর আগে রবিবার হুথিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়।