Monday, October 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

জি এম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর

সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০১:১৩ পিএম

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। 

এ সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায়, এক দল লোক ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ‘ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিয়ে জি এম কাদেরের বাসায় ইট নিক্ষেপ করছে। 

এসময় তাদের হাতে বেশ কয়েকটি ব্যানারও ছিল। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। একই সঙ্গে তারা জি এম কাদেরের গ্রেপ্তারের দাবিও জানান।

প্রত্যক্ষদর্শীদের মতে, জিএম কাদেরের পরে বাসা লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে বেশ কয়েকজন। এতে বাসার জানালার কাচ ভেঙে যায়। তবে হামলাকারীরা বাসার ভেতরে ঢোকেনি।

জি এম কাদের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে যুক্ত রয়েছেন, এমন অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল থেকে বিভিন্ন ধরনের স্লোগান দেয় আন্দোলনকারীরা।

   

About

Popular Links

x