Monday, October 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনের মামলায় তাদের গ্রেপ্তার করা হয় বলে ধারণা করা হচ্ছে

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১২:১৫ পিএম

সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় সেনাবাহিনীর সাবেক দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে তাদের গ্রেপ্তারের বিষয়টি জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার  মো. শফিকুল ইসলাম। 

গ্রেপ্তার দুই সাবেক কর্মকর্তা হলেন, লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ ও লেফটেন্যান্ট (অব.) গুলশান আরা। 

এর আগে, সোমবার রাতে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষকে গ্রেপ্তার করা হয়।

   

About

Popular Links

x