সাভারে মদ তৈরির কারখানায় বিদেশি নাগরিকসহ গ্রেপ্তার ১

ঢাকার সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিকসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সাভার মডেল থানার ট্যানারী ফাঁড়ির ইনচার্জ মো. মহিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

এসময় কারখানা থেকে ১৫ লিটার বাংলা মদ ও তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। 

এর আগে, সোমবার দিবাগত রাতে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর পূর্বহাটি এলাকার ১০ তলা ভবনের চতুর্থ তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃতরা হলেন- চীনা নাগরিক লি ডাম্পে (৫৩) ও চম্পা বেগম (৩৫)।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর পূর্বহাটি গ্রীন টাওয়ারের চতুর্থ তলায় পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় বাংলা মদ তৈরির সরঞ্জাম ও ১৫ লিটার বাংলা মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত এক চীনা নাগরিক ও বাংলাদেশর এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ মো. মহিদ জানান, মদ তৈরির সরঞ্জাম ও ১৫ লিটার মদসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন চীনা নাগরিক। গ্রেপ্তারদের আদালতে প্রেরণ করা হচ্ছে বলে জানান তিনি।