‘আমাদের নির্বাচনী প্রত্যেকটি প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী এরমধ্যে বাস্তবায়ন করেছে’

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, “ফ্যামিলি কার্ড আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি। আমাদের তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে। ওই অনুযায়ী আমার ফ্যামিলি কার্ড হস্তান্তর করবো। এক্ষেত্রে কেউ যাতে বিভ্রান্ত না হয়, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। অনেকেই মানুষককে বিভ্রান্ত করতে পারে। আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটি ইতিমধ্যে বাস্তবায়ন করেছে।”
 
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্যসংগ্রহ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “প্রত্যেক পূর্জামণ্ডপে ৬শ’ কেজি করে চাল বরাদ্দ দিয়েছি। গত বছর যা ৫শ’ কেজি করে ছিলো। হিন্দু কল্যাণ ট্রাস্টের থেকেও আলাদা বরাদ্দ দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তাদের বরাদ্দ বাড়িয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এ সরকার হিন্দু সম্প্রদায় ভাইদের পূর্জা যথার্যভাবে পালন করতে পারে তা সর্বোচ্চ সজাগ রয়েছে। আমরাও তাদের সঙ্গে সজাগ থেকে দায়িত্ব পালন করছি।”

টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শহীদুল্লাহ, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এবং সদর উপজেলা বিএনপির সভাপতি  আজগর আলী। 

এসময় উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও শহর সমাজসেবা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।