Wednesday, October 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

আন্ডারপাসের দাবিতে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০১:০২ এএম

টাঙ্গাইলের কালিহাতীতে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার হাতিয়া এলাকায় এ অবরোধ শুরু হয়। প্রায় এক ঘণ্টার অবরোধে মহাসড়কের দুই লেনে প্রায় ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

স্থানীয়দের ভাষ্য, হাতিয়া এলাকায় স্কুল, কলেজ, যমুনা কলেজ ও বাজার থাকায় প্রতিদিন বহু মানুষকে মহাসড়ক পারাপার হতে হয়। ফলে শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের ঝুঁকি নিয়ে সড়ক পার হতে হচ্ছে। নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে তাঁরা দ্রুত একটি আন্ডারপাস নির্মাণের দাবি জানান। এ দাবিতেই মহাসড়ক অবরোধ করা হয় বলে জানান এলাকাবাসী।

এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার বলেন, “আন্ডারপাস নির্মাণের দাবিতে ইউএনও, জেলা প্রশাসক ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) কাছে লিখিত আবেদন করতে এলাকাবাসীকে বলা হয়েছে।”

   

About

Popular Links

x