Tuesday, October 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

আপত্তিকর ছবি ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়ানোর ভয় দেখিয়ে পুনরায় ধর্ষণের অভিযোগ

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পিএম

টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণ এবং আপত্তিকর ছবি ধারণ করে ব্লাকমেইল করার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪।

গ্রেপ্তার খাইরুল ইসলাম (৩৩) সদর উপজেলার গালা গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে এসআরবি-১৪ এর মিডিয়া অফিসার নাদিয়া ফারজানা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এসআরবি এবং এজাহারের বিবরণে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর মেয়ে একটি মাদ্রাসা পড়াশোনা করে। সে সুবাধে গৃহবধূর মেয়েকে বাসায় গিয়ে পড়াতেন ওই মাদ্রাসার শিক্ষক খাইরুল ইসলাম। ছাত্রীর পড়াশোনার খোঁজখবর নেওয়ার অজুহাতে তিনি প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করতেন।

এরই ধারাবাহিকতায় গত ৮ আগস্ট বিকেলে তিনি ভুক্তভোগীর বাড়িতে আসেন। এ সময় ওই গৃহবধূর মেয়ে বাইরে খেলতে যায়। বাড়িতে একা পেয়ে খাইরুল ইসলাম ওই গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। একইসঙ্গে তিনি কৌশলে কিছু আপত্তিকর ছবি ধারণ করেন। পরবর্তীতে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তিনি পুনরায় ধর্ষণ করেন।

এ ঘটনায় ভুক্তভোগী গত ২ অক্টোবর টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলার পর এসআরবি-১৪ সিপিসি-৩ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামির বর্তমান নিশ্চিত করে।

পরে সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় কালিহাতী উপজেলার এলেঙ্গা কলেজ মোড় থেকে খাইরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

   

About

Popular Links

x