Monday, October 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে মিললো বোমা সদৃশ বস্তু

এসআরবি-২ উপপরিচালক জানিয়েছেন, বোমা নিষ্ক্রিয়কারী দল সেটি যাচাই করছে

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পিএম

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে একটি ভ্যানিটি ব্যাগ থেকে হাতবোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ।

সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল সেখানে যায়। এসআরবি-২ এর উপপরিচালক মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানিয়েছেন।

মেজর তাপস সংবাদমাধ্যমকে বলেন, “ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু পাওয়া গেছে। এসআরবির বোম্ব ডিসপোজাল টিম সেগুলো যাচাই করে দেখছে।”

জানা গেছে, ঢাকা উদ্যান এলাকায় আদাবর থানার জন্য নির্ধারিত স্থানের পাশে ব্যাগটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রার। পরে উদ্ধার তৎপরতা শুরু করে এসআরবি সদস্যরা।

এসআরবি সদস্যদের পাশাপাশি মোহাম্মদপুর থানা পুলিশ সদস্যরাও ঘটনাস্থলে রয়েছেন।

   

About

Popular Links

x