Saturday, October 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

এ ঘটনায় জড়িত সন্দেহে দুই মোটরসাইকেল আরোহীকে খুঁজছে পুলিশ

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১০:৪৬ এএম

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে একটি ককটেল বিস্ফোরিত হয়। অপরটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে নিষ্ক্রিয় করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান।

পুলিশের তথ্য অনুযায়ী, রাত সোয়া ১টার দিকে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি ঘটনাস্থলে আসেন। সেখানে দুই থেকে তিন মিনিট অবস্থান করে আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণের পর তারা দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যান। পরে তারা আগারগাঁও হয়ে কাফরুল সড়কের দিকে চলে যান বলে তথ্য পেয়েছে পুলিশ।

ইবনে মিজান বলেন, “ঘটনার পরপরই পুলিশের একাধিক দল মাঠে নামে। জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে কাজ চলছে।”

পুলিশের এই কর্মকর্তা বলেন, “দুর্বৃত্তরা মূল সড়ক এড়িয়ে সংযোগ সড়ক ব্যবহার করে ঘটনাস্থলে আসে এবং ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। মূল সড়ককেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থা থাকায় তারা বিকল্প পথ ব্যবহার করেছে।”

এদিকে, ঘটনাস্থল থেকে উদ্ধার করা অবিস্ফোরিত ককটেল পরীক্ষা করে তাতে স্প্লিন্টার বা অন্য কোনো ক্ষতিকর উপাদান পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক পর্যবেক্ষণে বস্তুটি পটকার মতো ছিল বলে জানিয়েছে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার।

   

About

Popular Links

x