Monday, October 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভিসা শেষের পথে থাকা প্রবাসীদের সুখবর দিলেন বিমানমন্ত্রী

সোমবার (১২ অক্টোবর) দুপুরে সচিবালয় এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পিএম

প্রবাসীর ভিসার মেয়াদ শেষের পথে থাকা শ্রমিকদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। 

সোমবার (১২ অক্টোবর) দুপুরে সচিবালয় এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। 

বিমানমন্ত্রী বলেন, “সৌদি আরবের যেসব বিমানবন্দরে চলাচল করা যাচ্ছে; সেসব এয়ারপোর্টে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে।”

“রিয়াদগামী ১০টি ফ্লাইটে ৩ হাজার ৪৩১ জন যাত্রী যেতে পারেনি। যাত্রীদের ভোগান্তি যেনো কম হয়, সেজন্য বিমানকে নির্দেশনা দেওয়া হয়েছে।”

যাত্রীবাহী ও ট্রানজিট বিমানের সব যাত্রীই ভোগান্তির শিকার বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, “রিয়াদে হামলার কারণে শুধু বাংলাদেশ নয়, সমস্ত বিশ্বের বিমান চলাচল বন্ধ রয়েছে।”
 

   

About

Popular Links

x