Tuesday, October 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

মোহাম্মদপুরে কাজের প্রলোভনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পিএম

ঢাকার মোহাম্মদপুরে গৃহকর্মীর কাজ দেওয়ার কথা বলে বাসায় ডেকে নিয়ে এক তরুণীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. রাসেল ওরফে নাগ রাসেল।

এসআরবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রোববার (১১ অক্টোবর) রাতে রাজধানীর বসিলা হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বাহিনীটির ভাষ্য অনুযায়ী, গত ৩ অক্টোবর রাতে মোহাম্মদীয়া হাউজিং লিমিটেড এলাকার একটি ফ্ল্যাটে গৃহকর্মীর কাজ দেওয়ার কথা বলে ২৪ বছর বয়সী ওই তরুণীকে ডেকে নেওয়া হয়। সেখানে দুজন তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। পরদিন তরুণী থানায় মামলা করেন।

মামলায় রনি শেখ (২৯) ও রাসেলের (২০) নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও তিনজনকে আসামি করা হয়েছে।

এসআরবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

   

About

Popular Links

x