কক্সবাজারের রিসোর্টে আগুন: ইনচার্জ আটক, খোঁজ নেই মালিকদের

কক্সবাজারের মেরিন ড্রাইভের ইনানী পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টটির ইনচার্জ মোহাম্মদ সুমনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, আটক সুমনকে থানায় নেওয়া হয়েছে এবং তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে শনিবার সকালে ওই রিসোর্টে আগুন লাগার ঘটনায় একই পরিবারের ছয়জনসহ মোট ১০ জন নিহত হন। আহত অবস্থায় আরও ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদিকে অগ্নিকাণ্ডের পর থেকে রিসোর্টের মালিক নিয়াজ মোরশেদ ও তানভীরের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।