পূজার ছুটিতে মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন

শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে দেশব্যাপী টানা ৫ দিনের ছুটি শুরু হচ্ছে। ছুটি চলাকালে ১০ মিনিট পরপর চলবে মেট্রোরেল। 

সোমবার (১৯ অক্টোবর) সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ কর্মকর্তা মো. আহসান উল্লাহ শরিফী। স্বাভাবিক কর্মদিবসে পিক আওয়ারে ৫ থেকে ৬ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করে।

ডিএমটিসিএলের তথ্য অনুযায়ী, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল সাড়ে ৬টায় প্রথম ট্রেন ছেড়ে যায়। 

এ স্টেশন থেকে দিনের শেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৫০ মিনিটে। অন্যদিকে, মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেন ছাড়ে রাত সাড়ে ১০টায়।

শুক্রবার উত্তরা উত্তর স্টেশন থেকে বিকেল ৩টায় প্রথম ট্রেন চলাচল শুরু হয়। আর মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়ে বেলা ৩টা ২০ মিনিটে।

শুক্রবার দুই প্রান্তের স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়ার সময় যথাক্রমে রাত ৯টা ৫০ মিনিট ও ১০টা ৩০ মিনিট।