Monday, October 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা গ্রেপ্তার

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পিএম

রাজধানীর বনানীর একটি বাসা থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বিভিন্ন সংবাদমাধ্যম মারফত জানা গেছে। 

তিনি জানান, দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি মামলা রয়েছে। ওই মামলার সূত্র ধরে সিআইডির অনুরোধেই বনানী থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এর আগে, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করে তৎকালীন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব, বর্তমান এসআরবি)। 
রাজধানীর গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ডের কার্যালয় থেকে সোনা ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি এবং অর্থপাচারের অভিযোগে তাকে হেফাজতে নেয় সংস্থাটি।

জুলাইয়ের আন্দোলনের সময় রাজধানীর বাড্ডায় হৃদয় আহমেদ নামে এক কিশোর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরেতিনি আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন।

   

About

Popular Links

x