ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা ৪০০ 

ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১১ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন। এ নিয়ে প্রাণহানির সংখ্যা দাড়াঁলো ৪০০ জনে। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪০০ জন মারা গেছেন। 

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন। 

এর আগে, চলতি বছরের গত ৬ ও ১৫ অক্টোবর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছিল।