Sunday, October 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ৭ প্রাণহানি

চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ৩৮৪ জনে 

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পিএম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা)  আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়াল ৩৮৪ জনে। 

রবিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে দুই হাজার ২৪৯ জন। এর ফলে চলতি বছরে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ৯৪৮ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ১৭ হাজার ৪০০ জন। 

এছাড়া আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ২৬৮ জন।
 
ডেঙ্গুতে নিহতদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ২ জন, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ১ জন, খুলনা বিভাগে ১ জন, রাজশাহী বিভাগে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ২ জন রয়েছেন। 

এ ছাড়া নিহতদের মধ্যে ৪ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন। যার মধ্যে দুজন শিশুও রয়েছেন।

   

About

Popular Links

x