দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৯৮ জন। এ নিয়ে চলতি বছরে সারাদেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২১ হাজার ৬৯৯ জনে।
শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ৫ জনের মধ্যে চট্টগ্রাম বিভাগে দুইজন, চট্টগ্রামে একজন, খুলনা বিভাগে (সিটি করপোরেশন ছাড়া) একজন এবং একজন রাজশাহী বিভাগের (সিটি করপোরেশন ছাড়া) বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগের ২৫২ জন, চট্টগ্রাম বিভাগের ২৩২ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশন ছাড়া) ২৮১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪১ জন, খুলনা বিভাগের ৩৫৯ জন, ময়মনসিংহ বিভাগের ৭৫ জন, রাজশাহী বিভাগের ১৪১ জন, রংপুর বিভাগের ৫১ জন এবং সিলেট বিভাগের সাতজন রয়েছেন।
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭৬ জন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ১৫ হাজার ১৩২ জন।



