গাজীপুরের শ্রীপুর উপজেলায় নারিশ হ্যাচারির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিদ্দিকুর রহমান নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) বেলা পৌনে ১২ টার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনের লেভেল ক্রসিংসংয়ে মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
নিহত সিদ্দিকুর রহমান (৫০) শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং শ্রীপুর বাজারের ব্যবসায়ী।
তিনি শ্রীপুর পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক ছিলেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামম্দ শাহিনুর আলম বলেন, “শ্রীপুর রেলওয়ে রেলওয়ে স্টেশনের লেভেল ক্রসিংসংয়ে নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সিদ্দিকুর রহমানের মৃত্যু হয়।”
“দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে। চালককে শনাক্ত এবং দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



