হাম ও উপসর্গে থামছে না প্রাণহানি, মোট মৃত্যু ১,২৫২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু নথিভুক্ত হয়নি। 

শনিবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে ১ হাজার ২৫২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৪৭ শিশু মারা গেছে। 

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ৯৭ শিশুর। এ নিয়ে চলতি বছর ২৩ হাজার ৮৬৭ জনের হাম শনাক্ত হয়েছে। 

এছাড়া নতুন করে ৯৮৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ২৮ হাজার ৬৬০ জন।