সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছালো ১৩১ বার

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আরও একবার পিছিয়েছেন আদালত। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ধার্য দিনে মামলার তদন্ত কর্মকর্তা (পিবিআই) তদন্ত প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মহানগর হাকিম আরিফুল ইসলাম আগামী ৯ ডিসেম্বর পরবর্তী দিন ধার্য করেন। এ নিয়ে প্রতিবেদন দাখিল ১৩১ বার পেছালো। 

এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য বিচারক প্রতিবেদন দাখিলের নতুন করে ৯ ডিসেম্বর তারিখ দেন। 

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় হত্যা করা হয়। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। 

এ ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।