Wednesday, November 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে 

তবে কী কারণে তাকে সেখানে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি 

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও টেলিভিশন চ্যানেল ডিবিসির সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। 

তবে কী কারণে সাংবাদিক ইকবাল সোবহানকে সেখানে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। 

বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর মহাখালীতে ডিবিসি কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

ডিবির শফিকুল ইসলাম বলেন, ‘‘ইকবাল সোবহান চৌধুরী বিকেলে অফিসে যাওয়ার পর একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। সেখান থেকে আরও দুজনকে আনা হয়েছে। তাদের সঙ্গে আমরা কথা বলছি।’’ 

 

   

About

Popular Links

x