Wednesday, November 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে দ্বিখণ্ডিত কাভার্ড ভ্যান, নিহত চালক

ঝিকরগাছা উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পিএম

যশোরের ঝিকরগাছায় বেনাপোল থেকে খুলনাগামী বেতনা কমিউটার ট্রেনের ধাক্কায় মুরগির খাদ্যবোঝাই একটি কাভার্ড ভ্যান দুমড়েমুচড়ে দুই টুকরো হয়ে গেছে। এ দুর্ঘটনায় ভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫) নিহত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় একটি অননুমোদিত রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। নিহত আতিয়ার রহমান ঝিকরগাছার কাটাখাল কলোনিপাড়ার বাসিন্দা।

যশোর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) লিটন মিয়া জানান, মুরগির খাদ্যবোঝাই কাভার্ড ভ্যানটি রেলক্রসিং পার হওয়ার সময় বেতনা কমিউটার ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে দ্বিখণ্ডিত হয়ে যায় এবং চালক আতিয়ার রহমান গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই লিটন মিয়া আরও জানান, দুর্ঘটনার পর ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

   

About

Popular Links

x