সম্প্রতি আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের সঙ্গে পরীমণির আচরণের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়োটর ও অভিনেতা হিরো আলম।
সোমবার (৯ নভেম্বর) রাতে টাঙ্গাইলের ভূঞাপুরের আয়োজিত মাসব্যাপী গ্রামীণ কুটির শিল্প পণ্য ও উদ্যোক্তা মেলা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হিরো আলম বলেন, “পরীমণি আপা সাংবাদিককে যে গালিগালাজ করেছেন এটা খুবই দুঃখজনক ও লজ্জাজনক।”
তিনি বলেন, “আমরা চাই, এর নিরসন হোক। আপনি পরীমনি আপা সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চান। কোনো কাদা ছোঁড়াছুড়ি চাই না।”
এর আগে, গত ৫ নভেম্বর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন পরীমণি।
আদালতের কার্যক্রম শেষে বের হওয়ার সময় তাকে কেউ ব্যাড টাচ করেছেন বলে অভিযোগ তোলেন এই অভিনেত্রী।