কপ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত এ সম্মেলনস্থলে পৌঁছান তিনি। 

আন্তালিয়ায় আয়োজিত এবারের কপ-৩১ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। 

এর আগে জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশ নিতে ৩ দিনের সরকারি সফরে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।