ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গ্রেপ্তার

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বুধবার (১১ নভেম্বর) দুপুরে পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লিটন মাহমুদ বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। 

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি শফিকুল ইসলাম বলেন, ‘‘গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লিটন মাহমুদ বাবুকে আদালতে পাঠানো হবে।’’