গাজীপুরের মৌচাকে বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকরা করে কয়েকটি কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার পর থেকে ৮ থেকে ৯ টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে ভিক্ষোভকারী শ্রমিকদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়। বর্তমানে মহাসড়কে ধীর গতিতে যানবাহন চলাচল করছে।
এর আগে, সকাল সাটে ৯ টার দিকে কালিয়াকৈরের মৌচাকে কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নিলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিল্প পুলিশ জানায়, উপজেলার মৌচাক এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা সকালে কারখানায় যান। তারা কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে কারখানা অভ্যন্তরে বিক্ষোভ শুরু করলে কর্তৃপক্ষ আজকের জন্য কারখানা ছুটি ঘোষণা কিরে। শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে যানচলাচল বন্ধ হয়ে যায়।
পরে মৌচাক ও আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে শ্রমিকদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘‘শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। যানবাহনের দীর্ঘ জটের কারণে ধীরগতিতে চলাচল করায় যান চলাচল স্বাভাবিক হতে সময় লাগছে।’’
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকালে কালিয়াকৈরের মৌচাকে শ্রমিকরা অবস্থান নিয়ে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছিল। পরে তাদেরকে সাউন্ড গ্রেনেড ছুড়ে সরিয়ে দেয়া হয়েছে। এছাড়া পল্লী বিদ্যুৎ ও জরুন এলাকায় শ্রমিকরা জোর হওয়ার চেষ্টা করলে তাদেরকে বুঝালে তারা চলে যায়। ৮ থেকে ৯টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।