দুদকের নতুন মহাপরিচালক হলেন মোহাম্মদ মোরশেদ আলম

পরিচালক পদ থেকে পদোন্নতি পেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হয়েছেন মোহাম্মদ মোরশেদ আলম। দুদকের নিজস্ব জনবল থেকে তিনি সপ্তম কর্মকর্তা, যিনি মহাপরিচালক পদে পদোন্নতি পেলেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে দুদকের নিজস্ব কর্মকর্তাদের মধ্যে পরিচালক থেকে পদোন্নতি পেয়ে মহাপরিচালক হয়েছিলেন আক্তার হোসেন, মীর জয়নুল আবেদীন শিবলী, সৈয়দ ইকবাল হোসেন, আব্দুল্লাহ আল জাহিদ ও শিরীন আক্তার।

তাদের মতো মোহাম্মদ মোরশেদ আলমও ১৯৯৫ সালের ব্যাচের কর্মকর্তা। ওই বছর তিনি সহকারী পরিচালক হিসেবে দুদকে যোগ দেন।