ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসকের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে ডিএনসিসি প্রশাসক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টনের ওই কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
এ ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছে বলে সংবাদমাধ্যমসূত্রে জানা গেছে।
জানা গেছে, সকাল ৯ টার দিকে লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে ১০০ থেকে ১৫০ জনের একটি দল সেখানে হামলা চালায় ভবনটি।
এ ঘটনার সময় মিল্টন ওই ভবনে ছিলেন বলে জানা গেছে। এরপর বিএনপির নেতা-কর্মীদের ভবনটির সামনে অবস্থান নিতে দেখা যায়।
কার্যালয়টির দপ্তর সম্পাদকের ভাষ্য, সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানোর কারণে এ হামলা হতে পারে। এছাড়া বেশ কিছুদিন ধরেই বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে সম্ভাব্য হামলার বিষয়ে তারা সতর্ক ছিলেন বলেও সংবাদমাধ্যমকে জানান তিনি।
যদিও বুধবার সকাল থেকে মিরপুরে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। নারী কর্মীদের লাঞ্ছিত করার ঘটনায় এ পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০টি সাউন্ড গ্রেনেড ছুড়ে।