Wednesday, November 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুই বাসে অগ্নিসংযোগ, হেলপার নিহত

বুধবার ভোর চারটার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৮ পিএম

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালকের এক সহকারী (হেলপার) নিহত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) ভোর চারটার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ সিয়াম (২৫) বরিশালের বাবুগঞ্জ উপজেলার শিকপুর এলাকার বাসিন্দা। এ তথ্য নিশ্চিত করেছেন ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান।

তিনি জানান, আজ বুধবার ভোররাত পৌনে ৪টার দিকে পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল বাস মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি বাস মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন দেন দুর্বৃত্তরা। বাহক বাসটিতে ঘুমিয়ে ছিলেন সিয়াম। ভান্ডারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার পর সিয়ামের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

তবে কারা বাস দুটিতে আগুন দিয়েছেন, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান ওসি জগলুল।

   

About

Popular Links

x