Wednesday, November 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা

গাড়িটি গাজীপুর মেট্টোপলিটন পুলিশের বলে নিশ্চিত করেছেন জিএমপির কমিশনার 

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। এসময় গাজীপুর মেট্টোপলিটন পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হলে বিক্ষুব্ধ শ্রমিকদের বিরুদ্ধে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এসময় মহাসড়কটিতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কমিশনার আশিক সাঈদ গাড়িতে আগুন দেওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, পোশাক শ্রমিকদের আগুন দেওয়া গাড়িটি গাজীপুর মেট্টোপলিটন পুলিশেরই।

গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রাজীব হোসেন জানান, গাড়ি আগুন লাগার খবরে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

শ্রমিক বিক্ষোভের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সকালে গাড়িটি নিয়ে বের হয়েছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) উপ-কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান, বুধবার সকালে মহাসড়কের ওই স্থানে অবরোধ করে বিক্ষোভ করছিল শ্রমিকরা। তিনি গাড়িটি নিয়ে বিষয়টি দেখতে গেলে মহাসড়কের আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেওয়া পোশাক শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। 

তিনি বলেন, “তারা আমার গাড়িকে আগে থেকেই টার্গেট করে রেখেছিল। পরে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় তারা।”

তবে তিনি বর্তমানে নিরাপদে আছেন, বলে সংবাদকর্মীদের নিশ্চিত করেছেন এই পুলিশ কর্মকর্তা।

   

About

Popular Links

x